ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কাজীপুরে তরুণদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দিলেন রাজু আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৪১ বার পঠিত

যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কাজিপুরে একঝাঁক তরুণ-কিশোরের মাঝে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কাজিপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এসব ক্রীড়াসামগ্রী উপহার দেওয়া হয়। এ সময় সৌজন্যে ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ।

উদ্যোক্তারা মনে করেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখা সম্ভব। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধও তৈরি হয়।

এ উদ্যোগের মাধ্যমে রামনগর ইউনিয়নে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। আয়োজকরা এ সময় সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন।

ট্যাগস :

কাজীপুরে তরুণদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দিলেন রাজু আহমেদ

আপডেট সময় : ১০:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬