বিআইআরসি কমান্ড্যান্টের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সাক্ষাৎ
- আপডেট সময় : ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৮৭ বার পঠিত

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাজিম উদ দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী সেনানিবাসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার ও বাংলাদেশ পুলিশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া দেশের জননিরাপত্তা নিশ্চিতকরণে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক ভূমিকা, দায়িত্ব ও করণীয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিস্তারিত মতবিনিময় করেন তাঁরা। সাক্ষাৎকালে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পেশাগত সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় রাজশাহী রেঞ্জ ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























