বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের হাতে অনুদানের চেক হস্তান্তর
- আপডেট সময় : ১১:২১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৫৭ বার পঠিত

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদ্যাপন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর বড়দিন উদ্যাপন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেছেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।
বড়দিন উদ্যাপন উপলক্ষে এ অনুদান খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক আয়োজন পরিচালনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

























