সংবাদ শিরোনাম :
শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মিন্টু
আলমগীর হোসেন
- আপডেট সময় : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৬৩ বার পঠিত

যশোরের শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন এবং নতুন দায়িত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ট্যাগস :


























