ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গোবিপ্রবি’র সব ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:২৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪৯ বার পঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে গত ১৭ নভেম্বর রাতে রিজেন্ট বোর্ডের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবার নতুন সিদ্ধান্তে ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগস :

গোবিপ্রবি’র সব ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় : ১১:২৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬