তারেক রহমানের জন্মদিনে রাবি কেন্দ্রীয় মসজিদে ইউট্যাবের দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৩৬ বার পঠিত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউট্যাব, রাবি শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুনুর রশীদ। মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ফাহিম আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আবদুল আলিম, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহি।
এ ছাড়া ইউট্যাবের রাবি শাখার শিক্ষক, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

























