ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় জমি বিক্রি

সাড়ে ৭ কি.মি. পতাকা তৈরি করল জার্মানি-ভক্ত আমজাদ

মাগুরা সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৬৭ বার পঠিত

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি। তবে তার আগেই মাগুরায় বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিয়েছেন জার্মানি-ভক্ত কৃষক আমজাদ হোসেন। প্রিয় দল জার্মানির প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ হিসেবে তিনি এবার তৈরি করেছেন সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা, যা বুধবার (১০ জুন) বেলা ১১টায় মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর স্কুল মাঠে প্রদর্শন করা হয়।

সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের ৭০ বছর বয়সী কৃষক আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে বিশাল আকৃতির জার্মানির পতাকা তৈরি করে দেশ-বিদেশে আলোচনায় আসছেন। তার দাবি, এবারের সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ পতাকা বিশ্বের বৃহত্তম জার্মান পতাকাগুলোর অন্যতম। পতাকা প্রদর্শন দেখতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে, যা এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করে।

আমজাদ হোসেন জানান, ১৯৮৭ সালে তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন। পরে জার্মানি থেকে আনা ওষুধ সেবন করে সুস্থ হয়ে ওঠেন। সেই থেকে জার্মানি ও জার্মান জাতীয় ফুটবল দলের প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই তিনি প্রতিটি বিশ্বকাপের আগে বড় আকারের পতাকা তৈরি করে আসছেন।

তার এই ব্যতিক্রমী উদ্যোগের শুরু ২০০৬ সালে। সে বছর তিনি দেড় কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন। এরপর ২০১০ সালে আড়াই কিলোমিটার, ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার, ২০১৮ সালে সাড়ে পাঁচ কিলোমিটার এবং এবার ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছেন।

আমজাদ হোসেন বলেন, “আমি একজন দরিদ্র কৃষক। কিন্তু জার্মানির প্রতি ভালোবাসা থেকেই এই কাজ করি। জার্মানি যদি ২০২৬ সালের বিশ্বকাপ জেতে, তাহলে পতাকার দৈর্ঘ্য আরও আড়াই কিলোমিটার বাড়াবো। ২০৩০ বিশ্বকাপের আগে ১০ কিলোমিটার দীর্ঘ পতাকা প্রদর্শনের স্বপ্নও রয়েছে।”

তিনি জানান, পতাকা তৈরির খরচ জোগাতে অতীতে নিজের বাড়ির ৩০ শতক জমিও বিক্রি করতে হয়েছে। তার এই ব্যতিক্রমী ভালোবাসার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত তার বাড়িতে গিয়ে পতাকা পরিদর্শন করেন। সে সময় জার্মান দূতাবাস তাকে সংবর্ধনা দেয় এবং জার্মান ফুটবল দলের ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করে।

মাগুরা জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন বলেন, “আমজাদ একজন জার্মানি-পাগল মানুষ। সীমিত সামর্থ্যের মধ্যেও তিনি বিশ্বকাপ এলেই দীর্ঘ পতাকা তৈরি করে সবাইকে চমকে দেন। তার এই ভালোবাসা ও উদ্যোগের যথাযথ স্বীকৃতি পাওয়া উচিত।”

ফুটবলপ্রেমী এই কৃষকের ব্যতিক্রমী উদ্যোগ আবারও প্রমাণ করেছে, খেলাধুলার প্রতি ভালোবাসা কোনো আর্থিক সীমাবদ্ধতায় আটকে থাকে না। বিশ্বকাপের অনেক আগেই তাই মাগুরার আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছে জার্মানির পতাকার রং আর এক নিবেদিত সমর্থকের অনন্য গল্প।

ট্যাগস :

বিশ্বকাপের উন্মাদনায় জমি বিক্রি

সাড়ে ৭ কি.মি. পতাকা তৈরি করল জার্মানি-ভক্ত আমজাদ

আপডেট সময় : ০২:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬