ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আইজিপি কাপ ফুটবলের উদ্বোধন করলেন ডিআইজি মীর আশরাফ আলী

এম আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : ১০:১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৯০ বার পঠিত

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর গ্রুপ পর্বের খেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বগুড়া জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা ও ডিআইজির সহধর্মিণী মিসেস আঞ্জুমান আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

উদ্বোধনী বক্তব্যে ডিআইজি মীর আশরাফ আলী বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সতেজতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই।

তিনি আরও বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে খেলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজশাহী রেঞ্জ দলের প্রতি উৎসাহ ও শুভকামনা জানান।

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘ডি’ গ্রুপের উদ্বোধনী খেলায় রাজশাহী রেঞ্জ ও রংপুর রেঞ্জ দল মুখোমুখি হয়। অনুষ্ঠানে বগুড়া জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আইজিপি কাপ ফুটবলের উদ্বোধন করলেন ডিআইজি মীর আশরাফ আলী

আপডেট সময় : ১০:১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬