ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি বিরোধে চাচা খুন, পলাতক ভাতিজা আটক

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৯৭ বার পঠিত

জামালপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচা হক মিয়া (৫০) হত্যার ঘটনায় প্রধান আসামি ভাতিজা আব্দুস সালাম (৩৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারে জামালপুর সদর থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের মধ্যরচর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হক মিয়া পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

দীর্ঘদিন ধরে চাচা হক মিয়া ও ভাতিজা আব্দুস সালামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বাড়ির পাশে কাজ করার সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে সালাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়াকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই সালাম এলাকা ছেড়ে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার মাত্র ১০ থেকে ১৫ দিন আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এরপর পুলিশ সুপার ফারহানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় ওসি নাজমুস সাকিব ও এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, “মামলার প্রধান আসামি আব্দুস সালামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

ট্যাগস :

জমি বিরোধে চাচা খুন, পলাতক ভাতিজা আটক

আপডেট সময় : ০৩:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬