সংবাদ শিরোনাম :
আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ৩১ বার পঠিত

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর আলম পান্নু। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর।
রোববার দুপুরে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম সজল, বর্তমান কমিটির সহসভাপতি বিএম আসাদ, মীর মঈন হোসেন মুছা, বাবুসহ সিনিয়র আইনজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে তাঁদের সফলতা কামনা করেন সাংবাদিক নেতারা।
ট্যাগস :





















