অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম
- আপডেট সময় : ১০:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ৫৫ বার পঠিত

যশোরের ১১ নম্বর রামনগর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রোববার (২৯ নভেম্বর) রাতে বাড়িতে যান ১১ নম্বর রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম।
এ সময় তিনি অসুস্থ ফরহাদের সঙ্গে কথা বলেন, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও চিকিৎসার বিষয়ে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রামনগর পূর্ব সরদারপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক বাবু সরদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির উদ্দিন ও সদস্যসচিব কৃষ্ণ বিশ্বাস, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ইকরামুল, সদস্যসচিব হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান এবং সংগঠনের সদস্য শহিদুল ইসলাম, কুতুবউদ্দিন ও বিপুল হোসেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ অসুস্থ ফরহাদের দ্রুত সুস্থতা কামনা করেন।





















