ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা Logo উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে মাহবুর রহমান মালেক Logo ঝিকরগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo নদীভাঙনে বিলীন দোকানপাট ও গুদামঘর, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ৫৪ বার পঠিত

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে দুর্নীতির প্রবণতা কমবে বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে কি না—এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “অভাব থাকলে দুর্নীতির একটি প্রবণতা থাকে। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমার কথা। ১১ বছর ধরে পে-স্কেল হয়নি, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে এ বিষয়টি সমন্বয় করা প্রয়োজন। আয় বাড়লে দুর্নীতি কমবে বলেই আমরা আশা করি।”

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকলেও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতায় সরকারি কর্মচারীদের বেতন পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা রয়েছে।

কর্মসংস্থান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, নতুন বাজেটে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে স্পষ্ট পরিকল্পনা রয়েছে। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, “দক্ষতা উন্নয়নের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। একজন দক্ষ শ্রমিকের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি। এজন্য স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।”

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, বিনিয়োগ বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশের কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

ট্যাগস :

বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬