ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা Logo উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে মাহবুর রহমান মালেক Logo ঝিকরগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo নদীভাঙনে বিলীন দোকানপাট ও গুদামঘর, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ১৭১ বার পঠিত

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন।

হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ৫৫টি ফ্লাইটের মাধ্যমে ২১ হাজার ৯২০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। সৌদি এয়ারলাইনস ৪৭টি ফ্লাইটে ১৮ হাজার ৮৮০ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইটে ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৩ হাজার ৩১১ জন হাজি। এ পর্যন্ত হজযাত্রী পরিবহনে মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় ১ জন মারা যান। স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ২৪৩টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৪১০টি সেবা দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪ জন হাজি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ২৬ মে হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন। হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি

আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬