ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে ঝিকরগাছায় যুবককে কুপিয়ে জখম

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৪৫ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলার জামালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাবিবুর রহমান (৩৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটে। আহত হাবিবুর রহমান ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে হাবিবুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে নুরুজ্জামান (৫০), আহাদ (২৪), তরিকুল ইসলাম (৪২) এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা হাবিবুর রহমানের মাথায় ধারালো দা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জমি নিয়ে বিরোধে ঝিকরগাছায় যুবককে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬