
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নড়াইল জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে নড়াইল ডিসি পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমান লাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সার্বিক তত্ত্বাবধান করেন দপ্তর সম্পাদক এ. এইচ. ফুয়াদ জিলানী।
সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি ও আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন, সহ-সভাপতি শেখ ফারুক আহমদ, নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক বিএম শাহ্ আলম, নড়াইল সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহিদুল আলম, জেলা কমিটির নির্বাহী সদস্য স্বপন কুমার দাস ও হুমায়ুন কবির রিন্টুসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপজেলা কমিটি পুনর্গঠন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় জনগণকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে সুজন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভায় সুজনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।






















