ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা প্রেসক্লাব পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

মাগুরা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৫১ বার পঠিত

মাগুরা প্রেসক্লাব পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। এ উপলক্ষে শনিবার (১৩ জুন) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন। সভায় মাগুরা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ জেলার উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সঙ্গে একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি মাগুরা প্রেসক্লাবের চলমান উন্নয়ন কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন।

মাগুরা প্রেসক্লাব পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

আপডেট সময় : ০৮:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬