ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অঙ্গীভূত আনসারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: মহাপরিচালক Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন Logo ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন Logo বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু Logo ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ Logo খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ধর্ষণ, গুম ও অপহরণের ঘটনা আড়ালের অভিযোগ

যশোর এমএম কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৬৩ বার পঠিত

ছাত্র শিবির কর্তৃক ধর্ষণ, গুম ও অপহরণের মতো ঘটনাকে ‘নাটক’ সাজিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদল।

রোববার (১৪ জুন) কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগ করেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।

বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ, গুম ও অপহরণের মতো গুরুতর অপরাধের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, কোনো অপরাধকে আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য বা সাজানো নাটকের আশ্রয় নেওয়া হলে তা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হয়। তাই সত্য ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা। এ সময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধর্ষণ, গুম ও অপহরণের ঘটনা আড়ালের অভিযোগ

যশোর এমএম কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬