ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার মামলায় যশোর উপশহরের হাসান আটক

নাশকতার মামলায় হাসান (৩৬) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাকে আওয়ামী লীগ কর্মী হিসেবে দাবি করা হয়েছে। আটক হাসান উপশহর পার্ক বস্তির পাশের কিসমত নওয়াপাড়া এলাকার কুদ্দুস গাজীর ছেলে।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মণ্ডল জানান, গত ১৩ নভেম্বর ভোরে যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবেই হাসানকে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক হাসান একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা ও অস্ত্রসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্যান্য আসামিদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

নাশকতার মামলায় যশোর উপশহরের হাসান আটক

আপডেট সময় : ১০:০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬