ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে দুই মাদক কারবারি আটক

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত বশির আহম্মেদের ছেলে শরিফ আহম্মেদ (২৩) এবং একই এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে তৈমুর হাসান (৩৪)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ জুন) রাত ১টার দিকে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভারতীয় উইনিক্স সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলছে। দেশের সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বাহিনী সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৮:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬