ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী নড়াইলের সৌরভ Logo জমে উঠেছে কেশবপুরের গড়ভাঙ্গা সুপারি হাট, জমজমাট কেনাবেচা Logo কোটালীপাড়ার ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী Logo ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র শুভ উদ্বোধন Logo দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত Logo অঙ্গীভূত আনসারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: মহাপরিচালক Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৬৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘পেড়লী ভিশন সেন্টার’। অরবিস ইন্টারন্যাশনাল এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে স্থানীয়রা এখন থেকে সুলভ মূল্যে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পাবেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. রফিকুল হক বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি এবং ডা. আরিফুল ইসলাম।

বক্তারা জানান, নতুন এই ভিশন সেন্টারে ফান্ডাস ক্যামেরার মাধ্যমে ডায়াবেটিসজনিত রেটিনার রোগ নির্ণয়, টেলি-কনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ছানি অপারেশন, চোখের বিভিন্ন রোগের চিকিৎসা, পাওয়ার পরীক্ষা এবং চশমা তৈরির সুবিধা থাকবে। এছাড়া সোলার প্যানেলের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি বলেন, এ কেন্দ্রটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের চক্ষু চিকিৎসার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আধুনিক সেবা কেন্দ্র চালু হওয়ায় প্রত্যন্ত এলাকার মানুষ সহজেই বিশেষায়িত চোখের চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন

আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬