ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বোনকে উত্যক্তের প্রতিবাদে যুবক ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ৫২ বার পঠিত

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় নীরব হোসেন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে।

শনিবার (২০ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে কোতয়ালী থানাধীন কাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে। আহত নীরব হোসেন কাশিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রহেলাপুল এলাকার সুলতান মাহমুদ বাচ্চুর ছেলে।

পরিবারের অভিযোগ, নীরবের বোনকে উত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত জীবন (২০) ও তার কয়েকজন সহযোগীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জীবনসহ ৫ থেকে ৭ জন মিলে নীরবের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানিয়েছে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

যশোরে বোনকে উত্যক্তের প্রতিবাদে যুবক ছুরিকাহত

আপডেট সময় : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬