ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৭২ বার পঠিত

বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সোহেল হোসাইন ওরফে ‘বডি সোহেল’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল হোসাইন (৩৬) খুলনা সদর উপজেলার চাঁনমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব জানায়, চিতলমারী থানায় দায়ের করা হত্যা মামলার এজাহার পর্যালোচনায় জানা গেছে, গত ২০ মার্চ ২০২৬ পূর্ব শত্রুতার জের ধরে সোহেল হোসাইনসহ মামলার অন্যান্য আসামিরা মোটরসাইকেলে করে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা আমির হামজাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা বাদী হয়ে চিতলমারী থানায় সোহেল হোসাইনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৬ আরও জানায়, দীর্ঘদিন পলাতক থাকা এ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোহেল হোসাইনকে চিতলমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল আটক

আপডেট সময় : ১০:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬