ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন

রিপন মন্ডল, নড়াইল
  • আপডেট সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৫৮ বার পঠিত

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ড এলাকায় উপজেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে একদল জামায়াত নেতাকর্মীর হামলার শিকার হন এক সাংবাদিক। এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার ক্ষুণ্ন করার শামিল।

তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ দাবির বাস্তবায়ন না হলে রাজধানীসহ বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের তিন দিনের কলম বিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেন।

মানববন্ধনে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপদে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক চৌধুরী মনিরুজ্জামান, ফসিয়ার রহমান, জিহাদুল ইসলাম, বাবর আলী, ইমরান হোসেন ও রমিম সরদারসহ অন্যান্য সাংবাদিকরা।

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬