ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৭৬ বার পঠিত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির প্রভাবে ডলারের ওপর চাপ এবং সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমে আসায় মূল্যবান এ ধাতুর দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৭ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে গত বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে গিয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সকে সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, সাম্প্রতিক দরপতনের পরও স্বর্ণের দাম আবার ৪ হাজার ডলারের কাছাকাছি অবস্থান করছে। তবে বাজারে বিনিয়োগকারীদের আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩৩ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬২২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ২১৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বর্তমানে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

আপডেট সময় : ১১:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬