ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

নার্সারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ, আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১১০ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছসহ ডাবলু হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১ জুন) জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রকি মন্ডলের নেতৃত্বে একটি দল যশোর কোতয়ালী মডেল থানার উত্তর ডহর সিংহা বিলচাচী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক রফিকুল ইসলামের নার্সারি থেকে ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ডাবলু হোসেন উত্তর ডহর সিংহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

অভিযানকালে তার হেফাজত থেকে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :

নার্সারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ, আটক ১

আপডেট সময় : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬