ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে এনটিভির ২৪ বছরে পদার্পন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ৪১ বার পঠিত

দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পন উপলক্ষে যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির যশোর স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজল।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় সময়ে এনটিভি সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দর্শকের আস্থা অর্জন করেছে। নানা প্রতিকূলতার মধ্যেও চ্যানেলটি নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও ‘সময়ের সঙ্গে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সভাপতি একরামউদ্দৌলাহ, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন জাকির, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে এনটিভির ২৪ বছরে পদার্পনের আনন্দ উদযাপন করেন। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

যশোরে এনটিভির ২৪ বছরে পদার্পন উদযাপন

আপডেট সময় : ০৪:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬