ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার Logo যশোরে ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ১ Logo কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা

মণিরামপুরে ঝাঁপা ইউনিয়ন বিএনপির যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ৫০ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার রাজগঞ্জ বাজার মুক্তমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

তিনি বলেন, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী ও গাজী আব্দুল সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সফিয়ার রহমান, কোষাধ্যক্ষ আলহাজ রবিউল ইসলাম, মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কফিল উদ্দিন ও আলাউদ্দিন আলা, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাস্টার হুমায়ুন কবীরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা দলীয় ঐক্য অটুট রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

মণিরামপুরে ঝাঁপা ইউনিয়ন বিএনপির যৌথ সভা

আপডেট সময় : ০৬:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬