ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় দ্রব্যসহ একব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৩৯ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ভারতীয় ওষুধ ও ভারতীয় পাতার বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

শনিবার (৪ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার মথুরাপুর এলাকায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

র‍্যাব এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অভিযানে ৭১২ বোতল উইনকেরিক্স, ৯৪১ বোতল এসকাফ এবং ২২৮ বোতল ফেয়াড্রিলসহ মোট ১ হাজার ৮৮১ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৪৮০ পাতা ভারতীয় ওষুধ এবং ৯৬ হাজার ব্যাগ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মথুরাপুর গ্রামের আমজাদ শেখের ছেলে আব্দুল মজিদ শেখ (৩৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, ভারতীয় ওষুধ ও পাতার বিড়ি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে বিধি মোতাবেক জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় দ্রব্যসহ একব্যক্তি আটক

আপডেট সময় : ০৮:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬