ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৯৩ বার পঠিত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। তিনি গণমাধ্যমকে বলেন, আজকে মন্ত্রণালয় এই নির্দেশনাপত্রটি বাতিল করেছে। এর আগে গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি নির্দেশনাপত্র পাঠিয়েছিল।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (তিনটি বইয়ের সমন্বয়ে) ১ সেট বই সংরক্ষণ’ শিরোনামে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই নির্দেশনাপত্র বাতিল করেছে।

ট্যাগস :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

আপডেট সময় : ০৯:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬