ঝিনাইদহে ভোরের চেতনার সম্পাদকের দিকনির্দেশনা
- আপডেট সময় : ০৯:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৪৮ বার পঠিত

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় ঝিনাইদহ প্রেস ইউনিটির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক ভোরের সময় পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম আসাদ মণ্ডল, দৈনিক ফাইন্যান্সিয়াল পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ, দৈনিক অভয়নগর পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি লিটন হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি অনুসরণ করতে হবে এবং তথ্য যাচাই-বাছাই করে সঠিক সংবাদ পরিবেশন করতে হবে।
তিনি আরও বলেন, সমাজের নানা অসঙ্গতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। এ ক্ষেত্রে সাংবাদিকদের আরও মনোযোগী ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন এবং গণমাধ্যমের মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


























