ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

শুল্ক বৃদ্ধির ধাক্কায় বেনাপোল দিয়ে কমেছে ভারতীয় মাছ আমদানি

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৫৩ বার পঠিত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাছ আমদানির ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর পর দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে মাছ আমদানি প্রায় স্থবির হয়ে পড়েছে। অতিরিক্ত শুল্কের কারণে লোকসানের আশঙ্কায় অনেক আমদানিকারক মাছ আমদানি স্থগিত রেখেছেন। এর প্রভাব পড়েছে ব্যবসা, সরকারি রাজস্ব আদায় এবং বন্দরের শ্রমিক ও পরিবহন খাতেও।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মাছ আমদানির মোট শুল্কহার ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ নির্ধারণ করায় আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ভারতীয় মাছের চাহিদা থাকলেও অধিকাংশ আমদানিকারক নতুন করে মাছ আমদানিতে আগ্রহ হারাচ্ছেন।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, আগে প্রতি কেজি মিঠা পানির মাছ আমদানিতে ৮৬ টাকা ১০ পয়সা শুল্ক দিতে হলেও বর্তমানে তা বেড়ে ১৩১ টাকা ৬০ পয়সা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে প্রায় ৪৬ টাকা বেশি শুল্ক দিতে হচ্ছে। একইভাবে সামুদ্রিক মাছ ও রুই মাছের ক্ষেত্রে শুল্ক ৪৩ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৬৬ টাকা ১০ পয়সা হয়েছে, যা প্রতি কেজিতে প্রায় ২৪ টাকা বেশি।

বাজেট ঘোষণার পরদিন থেকেই নতুন শুল্কহার কার্যকর করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের দাবি, এ অবস্থায় আমদানি ব্যয় এতটাই বেড়েছে যে অনেকেই লোকসানের আশঙ্কায় মাছ আমদানি কমিয়ে দিয়েছেন। তাদের মতে, শুল্কহার পুনর্বিবেচনা না হলে আমদানি আরও কমবে, বাজারে মাছের দাম বাড়বে এবং সরকারের রাজস্ব আদায়ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

মাছ আমদানি কমে যাওয়ার প্রভাব পড়েছে বন্দর-সংশ্লিষ্ট শ্রমিকদের জীবন-জীবিকায়ও। শ্রমিকরা জানান, আগে নিয়মিত মাছবোঝাই ট্রাক এলেও এখন তা অনেক কমে গেছে। ফলে কাজ ও আয়—দুটোই কমে গেছে। একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন ট্রাকচালকরাও।

বেনাপোল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ট্রাকে থাকা পণ্যের ওজনের পরিবর্তে ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে শুল্ক নির্ধারণের কারণে এমনিতেই মাছ আমদানি কমে গিয়েছিল। এর ওপর নতুন করে শুল্ক বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য নিয়ন্ত্রণ পরিদর্শক আস-ওয়াদুল ইসলাম জানান, বাজেট ঘোষণার আগে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হতো। নতুন বাজেট কার্যকরের পর সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় এক হাজার মেট্রিক টন কম মাছ আমদানি হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মুক্তা চৌধুরী বলেন, শুল্ক বৃদ্ধির প্রভাব সম্পর্কে আমদানিকারকরাই ভালো বলতে পারবেন। তবে গত অর্থবছরে বেনাপোল কাস্টমস দিয়ে ১ কোটি ১৬ লাখ ৭ টন মিঠা পানির মাছ এবং ৭৪ লাখ ৮১ টন সামুদ্রিক মাছ আমদানি হয়েছে। নতুন বাজেট কার্যকরের পর এ পর্যন্ত ৩৮৬ টন মিঠা পানির মাছ ও ১৯৪ টন সামুদ্রিক মাছ আমদানি হয়েছে।

ব্যবসায়ীদের মতে, শুল্ক কাঠামো পুনর্বিবেচনা না করলে দেশের মাছের বাজার, আমদানি বাণিজ্য এবং বন্দরকেন্দ্রিক কর্মসংস্থানে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ট্যাগস :

বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

শুল্ক বৃদ্ধির ধাক্কায় বেনাপোল দিয়ে কমেছে ভারতীয় মাছ আমদানি

আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬