ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি: থানায় অভিযোগ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৪২ বার পঠিত

যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং হোটেল বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে আসাদুজ্জামান আসাদ নামে এব ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ‘কাচ্চি বাড়ি বিরয়ানী হাউস’-এর মালিক জামাল বাবুচ্চী আইনি প্রতিকার চেয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় তিনি এ অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া বাজারের কাচ্চি বাড়ি বিরয়ানী হাউস থেকে এক ব্যক্তি খিচুড়ি পার্সেল নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি আবার রেস্তোরাঁয় ফিরে এসে খিচুড়িতে পোকা পাওয়া গেছে বলে দাবি করেন। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিষয়টি পরীক্ষা করে সেটি পোকা নয়, বরং মুরগির মাংসের শিরা বলে জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে ওই ব্যক্তি অভিযুক্ত আসাদুজ্জামান আসাদকে ঘটনাস্থলে ডেকে আনেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে এসে আসাদ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রেস্তোরাঁর সুনাম নষ্ট করার ভয় দেখিয়ে ব্যবসায়ী জামাল বাবুচ্চীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করেন। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত আসাদুজ্জামান আসাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

ট্যাগস :

সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি: থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬