ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

যশোরে কথা কাটাকাটির জেরে কিশোরকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৫৬ বার পঠিত

যশোর শহরের প্যারিস রোড এলাকায় ভ্রাম্যমাণ খাবারের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে আলিফ হোসেন (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সে বর্তমানে আশঙ্কামুক্ত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত আলিফ হোসেন শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাদল হোসেনের ছেলে। অভিযুক্ত মিরাজ (২৫) শহরের খড়কি স্টেডিয়ামপাড়া এলাকার আজাদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফ ও মিরাজ দুজনই প্যারিস রোড এলাকায় পৃথক ভ্রাম্যমাণ খাবারের দোকান পরিচালনা করেন। ঘটনার সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে আলিফের ডান পায়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আলিফকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত আলিফ চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।

ট্যাগস :

যশোরে কথা কাটাকাটির জেরে কিশোরকে ছুরিকাঘাত

আপডেট সময় : ০৩:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬