ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনী ম্যাচে বাঁকড়া ইউনিয়ন একাদশের জয়

ঝিকরগাছায় শুরু শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১৪২ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী ম্যাচে পৌরসভা একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাঁকড়া ইউনিয়ন একাদশ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার বিএম হাই স্কুল মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় বাঁকড়া ইউনিয়ন একাদশ। হাজারো দর্শকের উপস্থিতিতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে এবং মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে হবে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলা চলাকালে বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে অবস্থান নেন বিপুলসংখ্যক দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে বাঁকড়া ইউনিয়ন একাদশ।

ট্যাগস :

উদ্বোধনী ম্যাচে বাঁকড়া ইউনিয়ন একাদশের জয়

ঝিকরগাছায় শুরু শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় : ১২:০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬