ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোরের কেশবপুরে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১০টি মসজিদের উন্নয়ন কাজের জন্য ৩০ লাখ টাকা এবং ২২ জন অসহায়, দুস্থ ও গৃহহীন ব্যক্তির মাঝে ২ লাখ ২০ হাজার টাকার অনুদান বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখা।

মঙ্গলবার সকালে কেশবপুর পৌর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদানের অর্থ বিতরণ করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির মোক্তার আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মোক্তার আলী বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ইসলামের শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সবাইকে এগিয়ে আসতে হবে। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০টি মসজিদের উন্নয়ন কাজের জন্য প্রতিটি মসজিদকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার অনুদান দেওয়া হয়। একই সঙ্গে ২২ জন অসহায়, দুস্থ ও গৃহহীন ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকার বিশেষ অনুদান প্রদান করা হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন মসজিদের প্রতিনিধিসহ অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

আপডেট সময় : ১০:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬