ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

যশোরে মৃত শ্রমিক পরিবারের মাঝে তিন লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৩৬ বার পঠিত

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন-২২৭ যশোরের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচটি মৃত শ্রমিক পরিবারের হাতে ৬০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন যশোরের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্ত্তুজা হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম লবিন, আবু হাসান ও রতন অধিকারী, যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম ও মিন্টু গাজী, সহ-সাধারণ সম্পাদক হারুনার রশিদ ফুলু ও কাজী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ কামাল হোসেনসহ ইউনিয়নের অন্যান্য নেতারা।

এ সময় ইউনিয়নের নেতারা বলেন, শ্রমিকদের কল্যাণে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে। কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা জানান।

যশোরে মৃত শ্রমিক পরিবারের মাঝে তিন লাখ টাকার চেক বিতরণ

আপডেট সময় : ১০:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬