কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ১২:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পঠিত

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে অভিযান চালিয়ে মিনি কাভার্ডভ্যান থেকে ২ হাজার ২৫৭ বোতল স্কাফ ও উইনকেরিক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের যৌথ আভিযানিক দল।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল সদর উপজেলার চন্দপাশা গ্রামের আব্দুল কাসেমের ছেলে হেমায়েত উদ্দিন (৪৮) এবং মির্জাগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের দুলালের ছেলে সুজন হোসেন (২৪)।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এসআরবি ফোর্সের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান মেজর ফজলে রাব্বি প্রিন্স।
























