ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২২ বার পঠিত

‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুণ্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমির মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেশবপুর উপজেলা প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন এবং জুলাই যোদ্ধা মাশফি চৌধুরী অরিন ও মিরাজুল ইসলাম (মিরাজ)। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা এবং উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ট্যাগস :

কেশবপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আপডেট সময় : ১০:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬