ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৩ বার পঠিত

যশোরে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ আসাদ আলী (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালি থানার ১১ নম্বর রাগনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামনগর জামতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রামনগর জামতলা গ্রামের সীমা রানী হালদারের চায়ের দোকানের সামনে ইটসলিং রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় আসাদ আলীকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক আসাদ আলী যশোর কোতোয়ালি থানার রামনগর মোল্লাপাড়া এলাকার সাখাওয়াত আলীর ছেলে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

যশোরে ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় : ১১:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬