ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

খাল কাটতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১১১ বার পঠিত

নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার সফরে যাচ্ছেন আগামী ১৪ জুন। সেখানে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বুধবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০১৬ সালে নেওয়া একটি বড় প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও এখনও পুরোপুরি সুফল পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। ফলে ওই এলাকায় জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানান মন্ত্রী।

ট্যাগস :

খাল কাটতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ০৭:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬