ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এসএমই পণ্য মেলায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৫৫ বার পঠিত

ঢাকায় ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। এবারের মেলায় দেশের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগস :

এসএমই পণ্য মেলায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০১:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬