ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্জ্য থেকে বিদ্যুৎ-সার: চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রতিমন্ত্রীর

বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের আধুনিক প্রযুক্তি নিয়ে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বুধবার (৩ জুন) বিকেল ৫টায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জৈব সার উৎপাদন খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক উঠে আসে। বৈঠকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর চেয়ারম্যান রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্জ্য থেকে বিদ্যুৎ-সার: চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৭:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬