ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

যশোর বড়বাজারে ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৫৪ বার পঠিত

যশোর শহরের বড়বাজার মাছ বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে ইউসুফ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ আলী যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ইউসুফ আলী বড়বাজার মাছ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে জুয়েল (২৫) নামের এক যুবকসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ৯ জন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ইউসুফ আলীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :

যশোর বড়বাজারে ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

আপডেট সময় : ১০:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬