ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কেশবপুরের নতুন ইউএনও আনোয়ার হোসেন

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৫৩ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. আনোয়ার হোসেন (১৮৪১৩)। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে আনোয়ার হোসেন মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবাগত ইউএনও মো. আনোয়ার হোসেন বলেন, কেশবপুরের মানুষের কল্যাণে উপজেলা প্রশাসনের সব দপ্তরকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি দায়িত্ব পালনে কেশবপুরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

কেশবপুরের নতুন ইউএনও আনোয়ার হোসেন

আপডেট সময় : ১০:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬