ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

জমি বিরোধে গৃহশিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ৭৪ বার পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবুল হোসেন (৩৫) নামে এক গৃহশিক্ষককে ছুরি ও লাঠিসোটা দিয়ে হামলা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে যশোর কোতোয়ালি থানার হামিদপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবুল হোসেন ওই এলাকার জালাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাবুল হোসেন শহর থেকে প্রাইভেট পড়ানো শেষে রাতে বাড়ি ফিরছিলেন। পথে হামিদপুর দক্ষিণপাড়া এলাকায় শরিফুলের দোকানে বসলে পূর্ব থেকে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার মৃত আকবরের ছেলে আনোয়ার (৫০), তার ছেলে আকাশ (২৫) এবং আরও ৫ থেকে ৬ জন তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাবুল হোসেনের কানে ছুরি দিয়ে আঘাত করে এবং লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ট্যাগস :

জমি বিরোধে গৃহশিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে জখম

আপডেট সময় : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬