ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
ছেলে আটক

যশোরে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৯০ বার পঠিত

যশোর সদর উপজেলায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলে মামুন মাস্টারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী আলতাব মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মামুন তাঁর বড় ছেলে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মামুন লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে বিরোধের সূত্রপাত হতে পারে। একপর্যায়ে মামুন তাঁর মাকে বটি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে মামুনকে আটক করা হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং হত্যাকাণ্ডে তাঁর প্রকৃত সংশ্লিষ্টতা কী—এসব বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সময় কী ঘটেছিল, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :

ছেলে আটক

যশোরে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১০:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬