ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, ভিডিও ভাইরাল

মাগুরা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৪২ বার পঠিত

মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বিকেলে মাগুরা শহরের ভায়না মাইক্রো স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য মো. ইমরান হোসেন মাগুরা পুলিশ লাইনে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে ইমরান হোসেনের সঙ্গে নাঈমুজ্জামান নয়নের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন পুলিশ সদস্য ইমরানকে প্রকাশ্যে থাপ্পড় দেন। ঘটনাটি ভিডিও করা হয় এবং পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওসি জানান, রাত আটটার দিকে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ কয়েকজন নেতা সদর থানায় আসেন। সেখানে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে নয়ন পুলিশ সদস্য ইমরানের কাছে ক্ষমা চান। পরে বিষয়টি মীমাংসা করা হয়। এ ঘটনায় পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈমুজ্জামান নয়ন ভায়না মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি। তিনি মাগুরা সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে অতীতে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এসব মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :

মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৪:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬