ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ ক্রীড়া সংগঠক সৌরভের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং স্থানীয় ক্রীড়া কার্যক্রমকে গতিশীল করতে নড়াইলে বিভিন্ন দলের মাঝে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।

তরুণ ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভের উদ্যোগে গতকাল শুক্রবার (৫ জুন) দলজিৎপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় আশিকুর রহমান সৌরভ বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, সচেতন ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় খেলোয়াড়রা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেক সময় নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজন ব্যাহত হয়। ভলিবল ও নেট পাওয়ায় তাদের খেলাধুলার পরিবেশ আরও উন্নত হবে এবং তরুণদের অংশগ্রহণও বাড়বে।

বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন দলের প্রতিনিধিদের হাতে ভলিবল ও নেট তুলে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরুণ ক্রীড়া সংগঠক সৌরভের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৭:৫৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬