ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:২২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার পঠিত

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা যেভাবে পরিবর্তনের জন্য এগিয়ে এসেছিল, একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তাদের এগিয়ে আসতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। এবার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, শতভাগ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সরকার আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে।

তিনি সবাইকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজেদের আশপাশ পরিষ্কার করার আহ্বান জানান। পাশাপাশি রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশটা সবাইকে মিলেই গড়ে তুলতে হবে। নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখার দায়িত্বও সবার।

ট্যাগস :

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:২২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬