ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুব ফুটবলে ‘কালো কার্ড’ চালু করল রোমানিয়া

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পঠিত

যুব ফুটবলের ম্যাচে গ্যালারিতে অশোভন আচরণ করা অভিভাবক ও দর্শকদের নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। এখন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের শেষ পদক্ষেপ হিসেবে রেফারি ব্যবহার করবেন ‘কালো কার্ড’। তবে এই কার্ড কোনো খেলোয়াড়কে দেখানো হবে না; এটি ব্যবহার করা হবে গ্যালারির বিশৃঙ্খলা বন্ধ করতে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নতুন নিয়মটি অনুমোদন করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় এটি কার্যকর হবে।

নিয়ম অনুযায়ী, গ্যালারি থেকে গালাগালি, হুমকি, মারামারি কিংবা শিশু খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের মতো ঘটনা ঘটলে প্রথমে ম্যাচ সাময়িকভাবে বন্ধ করবেন রেফারি। এরপর দুই দলের কোচ নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন। তাতেও পরিস্থিতির উন্নতি না হলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত থাকবে। এ সময় খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে অবস্থান করবে এবং কোচেরা গ্যালারিতে গিয়ে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরু হবে। তবে মাঠে ফেরার পরও অভিভাবক বা দর্শকদের আপত্তিকর আচরণ অব্যাহত থাকলে রেফারি দেখাবেন ‘কালো কার্ড’। কালো কার্ড দেখানো হলে ম্যাচ সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। এরপর ম্যাচটি আর পুনরায় শুরু করা যাবে না।

রোমানিয়ায় যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। গ্যালারিতে গালাগালি, হুমকি ও মারামারির মতো ঘটনা শিশু খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের আচরণ বন্ধ করে শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় ফুটবল পরিবেশ নিশ্চিত করতেই নতুন নিয়ম চালু করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে একই ধরনের অসদাচরণ ঠেকাতে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল রোমানিয়া ফুটবল ফেডারেশন। অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়েছিল। এবার ম্যাচ শেষে শাস্তির পাশাপাশি ম্যাচ চলাকালীন পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণের ক্ষমতাও রেফারিদের দেওয়া হলো।

ট্যাগস :

যুব ফুটবলে ‘কালো কার্ড’ চালু করল রোমানিয়া

আপডেট সময় : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬